উত্তর: আযান বিশুদ্ধ হওয়ার জন্য অন্যতম শর্ত হলো ওয়াক্ত প্রবেশ করা। ওয়াক্ত শুরু হওয়ার আগে আযান দেওয়া জায়েয নয়। সুতরাং যে ব্যক্তি ওয়াক্তের আগে আযান দিবে, তাকে ওয়াক্ত প্রবেশের পর পুনরায় আযান দেওয়া আবশ্যক। যদি কেউ ওয়াক্ত প্রবেশের পূর্বে আযানের মাধ্যমে ওয়াক্ত প্রবেশের পূর্বেই ছালাত আদায় করে নেয়, তাহলে তার ছালাত বিশুদ্ধ হবে না। পুনরায় ছালাত আদায় করতে হবে। আর ওয়াক্ত প্রবেশের পূর্বে আযানের মাধ্যমে ওয়াক্ত প্রবেশের পর ছালাত আদায় করে, তাহলে তার ছালাত বিশুদ্ধ হবে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই ছালাত মুমিনদের উপর নির্ধারিত সময়সীমায় ফরয করা হয়েছে’ (আন-নিসা, ৪/১০৩)।
প্রশ্নকারী : আকিমুল ইসলাম,
জোতপাড়া, ঠাকুরগাঁও।
