উত্তর: সাধারণ অবস্থায় মুখ ঢেকে ছালাত আদায় করা নিষেধ। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছালাতে মুখ ঢাকতে নিষেধ করেছেন (আবূ দাঊদ, হা/৬৪৩)। ছালাতে দাঁড়ানো অবস্থায় ডান হাত বাম হাতের উপর রাখার কথা হাদীছে এসেছে (ছহীহ বুখারী, হা/৭৪০)। এক্ষেত্রে মুছল্লীর স্বাধীনতা আছে, চাইলে চাদরের উপরে হাত বাঁধবে অথবা নিচে বাঁধবে।
প্রশ্নকারী : হেলাল
ঢাকা।
