কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮) : আমাদের এলাকায় বিবাহ পড়ানোর পরপরই ওয়ালিমা হিসাবে বাতাসা বা মিষ্টি বিতরণ করা হয়। এর কোন শারঈ ভিত্তি আছে কি?

উত্তর : এটি একটি সামাজিক প্রথা। যার শারঈ কোন ভিত্তি নেই। শারঈ দৃষ্টিতে ওয়ালিমা বলা হয় ঐ খাদ্যকে যেটি বিবাহের বাসর রাতের পরের দিন ছেলের বাড়ীতে বরকতের ও কল্যানের দু‘আ পাওয়ার জন্য ব্যবস্থা করা হয়। আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনু আওফ রাযিয়াল্লাহু আনহু-এর শরীরে হলুদের চিহ্ন দেখে জিজ্ঞেস করলেন, এটি কিসের রং? তিনি বললেন, আমি জনৈকা (আনছারী) নারীকে খেজুর দানার সমপরিমাণ স্বর্ণের বিনিময়ে বিবাহ করেছি। তিনি বললেন, আল্লাহ তা‘আলা তোমার বিবাহকে বরকতময় করুন। একটি বকরী দিয়ে হলেও তুমি ওয়ালিমা করো’ (ছহীহ বুখারী, হা/৫১৪৮; ছহীহ মুসলিম, হা/১৪২৭; তাহক্বীকব মিশকাত, হা/৩২১০)।

আলমগীর হোসেন

চাঁপাইনবাবগঞ্জ।


Magazine