কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০): আমার পিতা মৃত্যুর আগে ৫ দিন ICU/HDU-তে ছিলেন। শেষ ৪ দিন জ্ঞান ছিল, কিন্তু ছালাত আদায় করেছেন কি-না জানা নেই। যদি না পড়ে থাকেন, তাহলে কি কোনো কাফফারা বা অন্য কিছু আদায় করতে হবে?

উত্তর: কোনো ব্যক্তি জ্ঞান থাকা অবস্থায় অসুস্থ হলেও সামর্থ্য অনুযায়ী দাঁড়িয়ে, না পারলে বসে, তাও না পারলে কাত হয়ে ছালাত আদায় করা ফরয (ছহীহ বুখারী, হা/১১১৭)। কিন্তু আইসিইউ-তে থাকার কারণে শেষের দিনগুলো ছালাত আদায় করেছেন কি-না তা জানা না গেলে বা ছালাত আদায় করেননি মর্মে নিশ্চিতভাবে জানা গেলেও, তার জন্য শরীআতে নির্ধারিত কোনো কাফফারা নেই। বরং তার সন্তানগণ তার জন্য দু‘আ, ইস্তিগফার ও দান-ছাদাকা করতে পারেন (ছহীহ মুসলিম, হা/১৬৩১)।

প্রশ্নকারী : মো. আরাফাত হোসেন

কুল্যাগাছা, কোটচাঁদপুর, ঝিনাইদহ।

Magazine