কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : আমাদের এলাকায় মৃত ব্যক্তিকে যখন দাফন করানোর জন্য নিয়ে যাওয়া হয় তখন সাথে কিছু চাল, বিস্কুট ইত্যাদি নিয়ে যাওয়া হয়। দাফনের পরে সেগুলো কোনো গরীব মানুষকে দিয়ে দেওয়া হয়। এটা করা কি জায়েয?

উত্তর : এগুলো শরী‘আতসম্মত নয়। এতে মৃত ব্যক্তির কোনো উপকার হয় না। বরং মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যে কোনো ধরনের আনুষ্ঠানিকতাই বিদ‘আত এবং বিজাতীয় সংস্কৃতির অনুকরণ মাত্র। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাতীয় রীতি-নীতির অনুসরণ করতে নিষেধ করেছেন (আবুদাঊদ, হা/৪০৩১; মিশকাত, হা/৪৬৪৯)। জারীর ইবনু আব্দুল্লাহ আল-বাজালী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, ‘আমরা মৃত ব্যক্তির পরিবারের নিকট একত্রিত হওয়া এবং দাফনের পরে এ উপলক্ষে খানাপিনার আয়োজন করাকে জাহেলী যুগের ক্রন্দন বা বিলাপ হিসাবে গণ্য করতাম (আহমাদ, হা/৬৮৬৬; ইবনু মাজাহ, হা/১৬১২)।

-জাবেদ

গাইবান্ধা।


Magazine