কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭): একটি অনলাইন ট্রাভেল এজেন্সিতে কাজ করি, যেখানে টিকিট বুকিং করে কমিশন পাওয়া যায়। তবে কাজ শুরু করতে আগে নিজের টাকা (ন্যূনতম ১০,০০০ টাকা) জমা/রিচার্জ করতে হয়, আর বেশি টাকা জমা দিলে আয়ও বাড়ে। যেমন- ১০০০০ টাকা জমা দিয়ে এর বিপরীতে আমি ৭৫টি টিকেট বুকিং করলে ১৫০০-২০০০/- গড়ে উপার্জন করে থাকি। এই ধরনের আয় ইসলামের দৃষ্টিতে হালাল হবে কি?

উত্তর: ট্রাভেল এজেন্সিতে কাজ করার জন্য শুরুতেই কোনো ট্রাভেল ফ্র‍্যাঞ্চাইজির মেম্বারশিপ বা সদস্যপদ ক্রয় বাবদ যে অর্থ প্রদানের শর্তারোপ করা হয়, তা বৈধ নয় এবং এই অর্থ প্রদান ঘুষ প্রদানের নামান্তর। আব্দুল্লাহ বিন আমর রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা এবং ঘুষগ্রহীতার প্রতি অভিসম্পাত করেছেন (আবূ দাঊদ, হা/৩৫৮০)। তবে টিকেট বুকিং বৈধ কাজ। এক্ষেত্রে শ্রম দেওয়া এবং এর বিনিময়ে পারিশ্রমিক, কমিশন ও বোনাস গ্রহণ করা বৈধ (ছহীহ বুখারী, ৩/৯৩; আল-মুগনী, ৫/৩৪৫)।

প্রশ্নকারী : মেহেদী হাসান শাকিল

ফুলতলা-চৌড়হাস, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।

Magazine