কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : অনেকেই বলে, ‘ক্বিয়ামতের মাঠ হবে মক্কা-মদীনাতে’। এটা কি ঠিক?

উত্তর : হাশরের মাঠ মক্কা, মদীনা কিংবা আরাফাতের ময়দানে হবে, এমন কোন প্রমাণ পাওয়া যায় না। বরং ছহীহ হাদীছ থেকে প্রমাণিত হয় হাশরের ময়দান হবে শামের ভূমিতে। আবু যার রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, الشَّامُ أَرْضُ الْمَحْشَرِ وَالْمَنْشَرِ ‘শাম হল হাশর-নাশরের ভূমি’ (মুসনাদে বাযযার, হা/৩৯৬৫; ছহীহুল জামে’, হা/৩৭২৬, ছহীহ)। 

-আকিমুল ইসলাম

 জোতপাড়া, ঠাকুরগাঁও।

Magazine