কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১) : যোহর কিংবা আছর ছালাতে যদি কেউ ভুলক্রমে উচ্চৈঃস্বরে তেলাওয়াত করে, তাহলে করণীয় কী?

উত্তর : এক্ষেত্রে ছালাতের কোন ক্ষতি হবে না। তবে স্মরণ হওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট ছালাতের তেলাওয়াতের বিধান অনুযায়ী তেলাওয়াত করতে হবে। যেমন ভুলকরে খেলে ছিয়ামের কোন ক্ষতি হয় না। আল্লাহ তা‘আলা বলেন, لَايُكَلِّفُ اللهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ‘আল্লাহ কারও উপর তার সাধ্যাতীত দায়িত্ব অর্পণ করেন না’ (বাক্বারাহ ২/২৮৬)।

-রিয়াযুল ইসলাম

মোহনপুর, রাজশাহী।


Magazine