কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : অন্যের মাধ্যমে পরীক্ষা দিয়ে অর্জন করা সার্টিফিকেট দ্বারা চাকুরী করলে তা হালাল হবে কি?

উত্তর : না, হালাল হবে না। কেননা এটা চুরি, প্রতারণা ও ধোকার শামিল। যা স্পষ্ট হারাম। আল্লাহ তা‘আলা বলেন, ‘হে মানব জাতি! পৃথিবীতে যাহা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্ত্ত রয়েছে তোমরা তা হতে আহার কর। শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শক্র’ (বাক্বারাহ, ১৬৮)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ধোকা দিবে সে আমার দলভূক্ত নয়’ (মুসলিম, হা/১০২; মিশকাত, হা/২৮৬০; ইবনু মাজাহ, হা/২২২৫)। অত্র আয়াত ও হাদীছ দ্বারা স্পষ্ট হয় যে, এসব সার্টিফিকেট দ্বারা চাকুরীর উপার্জিত পয়সা হালাল হবে না।

শরীফুল ইসলাম

 শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine