কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪) : আমি একজন বৃদ্ধ। যুবক অবস্থায় ব্যভিচারে জড়িয়ে পড়েছিলাম। বর্তমানে জটিল অসুখ, মানসিক অস্থিরতা ও অশান্তিতে ভুগছি। আমার জন্য কি তওবার কোন দরজা খোলা আছে?

উত্তর : আল্লাহ্র সাথে সম্পৃক্ত যে কোন বড় পাপ তওবার মাধ্যমে ক্ষমা হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলেন, তোমরা আল্লাহ্র রহমত হতে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন (যুমার, ৫৩)। হাদীছে কুদসীদে মহান আল্লাহ বলেন, তোমরা ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দিব (মুসলিম, হা/২৫৭৭; মিশকাত, হা/২৩২৬)। অতএব, ব্যভিচারের মত এই জঘন্য পাপের কারণে অনুতপ্ত সহকারে ক্ষমা চাইলে মহান আল্লাহ তার পাপ ক্ষমা করবেন ইনশাআল্লাহ।

-নাম প্রকাশে অনিচ্ছুক


Magazine