কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : কোনো ব্যক্তি মারা যাওয়ার পূর্বে তার পক্ষ থেকে কুরবানী করার অছিয়ত করে গেলে তার অছিয়ত পূর্ণ করার বিধান কি?

উত্তর : অছিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যা বাস্তবায়ন করার জন্য আল্লাহ তা‘আলা নির্দেশ দিয়েছেন (নিসা, ৭৯)। মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ থেকে ঋণ পরিশোধের পর অবশিষ্ট সম্পদের এক-তৃতীয়াংশ থেকে কুরবানীর পশুর মূল্য পরিশোধযোগ্য হলে তার পক্ষ থেকে কুরবানী দেওয়া যাবে। (ছহীহ বুখারী, হা/১২৯৫; ছহীহ মুসলিম, হা/১৬২৮)।

-আব্দুল আহাদ

ক্ষেতলাল, জয়পুরহাট।



Magazine