কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩) : লটারীর মাধ্যমে কোরিয়ায় গিয়ে কাজ করলে সে উপার্জন হালাল হবে কি?

উত্তর : হ্যাঁ, উক্ত উপার্জন হালাল হবে। কেননা হারাম হল ঐ লটারী যার মাধ্যমে অনেকের নিকট থেকে টাকা নিয়ে ২/৪ জনকে পুরস্কৃত করা হয়। তবে যে লটারীতে টাকা-পয়সার হার-জিত থাকে না সে লটারী জায়েয। যেমন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারীর মাধ্যমে স্ত্রীদেরকে যুদ্ধে নিয়ে যেতেন। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সফরে যেতে ইচ্ছা করতেন, তখন তার স্ত্রীদের মধ্যে লটারীর ব্যবস্থা করতেন এবং তাতে যার নাম উঠত তিনি তাকেই সাথে নিয়ে যেতেন (ছহীহ বুখারী, হা/২৫৯৩; ছহীহ মুসলিম, হা/২৭৭০; মিশকাত, হা/৩২৩২)।

-মামুনুর রশীদ

গোদাগাড়ী, রাজশাহী।



Magazine