উত্তর: শাশুড়ি মায়ের মতো। শাশুড়ির সাথে এমন জঘন্য কাজ করা অনেক বড় পাপের অন্তর্ভুক্ত। ইসলামে বিবাহিত পুরুষ-নারী যেনা করলে হত্যার বিধান রয়েছে (তিরমিযী, হা/১৪৩৪)। সে অনুযায়ী দুজনেই রজমের সাজাপ্রাপ্ত। কিন্তু শাশুড়ির সাথে এমন অনৈতিক কাজ হয়ে গেলে স্ত্রী তালাক হয় না বা স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে না। কেননা কোনো হারাম হালালকে হারাম করতে পারে না (আশ-শারহুল মুমতে, ১২/১১৯)। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ যদি শাশুড়ির সঙ্গে যৌনমিলনে লিপ্ত হয়, তবে তার স্ত্রী হারাম হয় না (ছহীহ বুখারীর অধ্যায়ের আলোচনা, ৭/১০)।
-নাম প্রকাশে অনিচ্ছুক।
