কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০): সরকারি-বেসরকারি কর্মচারীরা যদি বেতন বাড়ানোর জন্য বা অন্য কোনো কারণে কাজ বর্জন করে এবং যেসব দিনগুলোতে কাজ বর্জন করেছে সেসব দিনগুলোর বেতন ঠিকই নিচ্ছে। তাহলে তাদের এই আয় কি হালাল হবে?

উত্তর: কর্ম বর্জন করে উক্ত দিনের বেতন নেওয়া হালাল হবে না। বেতন বাড়ানোর দাবি যৌক্তিক মনে হলে কর্তৃপক্ষের সাথে আলোচনা বা পরামর্শের মাধ্যমে জানাতে হবে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ‘তিন শ্রেণির মানুষের বিরুদ্ধে আমি কিয়ামতের দিন নিজেই বাদী হব- (১) সেই ব্যক্তি, যে আমার নামে অঙ্গীকার করে পরে তা ভঙ্গ করে; (২) সেই ব্যক্তি, যে একজন স্বাধীন মানুষকে বিক্রি করে তার মূল্য ভোগ করে এবং (৩) সেই ব্যক্তি, যে কোনো শ্রমিককে কাজে নিয়োগ করে তার কাছ থেকে পুরো কাজ আদায় করে নেয়, কিন্তু তার পারিশ্রমিক দেয় না (ছহীহ বুখারী, হা/২২২৭)। কর্মচারীদের উচিত যে কাজের উপর চুক্তি হয়েছে তা পরিপূর্ণ সম্পাদন করা। উক্ত কাজ সম্পাদন ছাড়াই তার পারিশ্রমিক নেওয়া হারাম। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না’ (আন-নিসা, ৪/২৯)। আল্লাহ তাআলা আরো বলেন, ‘হে মুমিনগণ! তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ করবে’ (আল-মায়েদা, ৫/১)।

-মোহাম্মদ কামরুল ইসলাম আশেক

কুতুবদিয়া, কক্সবাজার।

Magazine