কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩) : হাইওয়ে রোডের পরিত্যক্ত জায়গায় পাঞ্জেগানা মসজিদে ওয়াক্তিয়া ছালাত আদায় করা যাবে কি?

উত্তর : হাইওয়ে রোডের পরিত্যক্ত সরকারী জায়গায় পাঞ্জেগানা মসজিদে ওয়াক্তিয়া ছালাত আদায় করা যাবে (বুখারী, হা/৩৩৫; মুসলিম, হা/৫২১)। তবে খেয়াল রাখতে হবে, হাইওয়ে রোডের পাশে হওয়ার কারণে যেন মানুষের কষ্ট ও রাস্তা সংকীর্ণ হওয়ার আশঙ্কা না থাকে (মুসলিম, হা/৩৫; তিরমিযী, হা/২৬১৪; আল-মুগনী, ৩৩১/৮)।

-মহসিন হুসাইন

ময়মনসিংহ।


Magazine