উত্তর : একমাত্র আল্লাহ্র দ্বীনকে সমুন্নত করার জন্য যারা তার পথে লড়াই করে তারাই ‘শহীদ’। আবু মূসা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। জনৈক ব্যক্তি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বলল, এক ব্যক্তি গনীমতের জন্য, এক ব্যক্তি প্রসিদ্ধ হওয়ার জন্য এবং এক ব্যক্তি বীরত্ব দেখানোর জন্য জিহাদে শরীক হল। তাদের মধ্যে কে আল্লাহ্র পথে জিহাদ করল? তিনি বললেন, ‘যে ব্যক্তি আল্লাহ্র কালেমাকে সমুন্নত করার লক্ষ্যে লড়াই করল, কেবলমাত্র সে-ই আল্লাহ্র পথে লড়াই করল’ (ছহীহ বুখারী, হা/২৮১০; ছহীহ মুসলিম, হা/১৯০৪; মিশকাত, হা/৩৮১৪)।
প্রশ্নকারী : আব্দুল মালেক
রসূলপুর, সিরাজগঞ্জ।
