কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪) : কোন হাফেযের সম্পূর্ণ কুরআন মুখস্থ না থাকলে ক্বিয়ামতের দিন তার পরিণতি কী হবে?

উত্তর : যে ব্যক্তি সম্পূর্ণ কুরআন বা এর অংশবিশেষ মুখস্থ করেছে, তার উচিত এর প্রতি যত্নবান হওয়া। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা কুরআনের প্রতি যত্নবান হও। সেই সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই তা রশিতে বেঁধে রাখা উটের চেয়েও পলায়নপর’ (ছহীহ বুখারী, হা/৫০৩৩)। যদি কোন কারণবশত কুরআনের কোন অংশ ভুলে যায় তাহলে কুরআন মুখস্থ করার যে মহা প্রতিদান, তা থেকে বঞ্চিত হবে। তবে কোন পাপ বা শাস্তি হবে না (ফাতাওয়া আশ শাবাকাতুল ইসলামিয়া, ৮/৩৭৩২)। শাস্তির ব্যাপারে যে হাদিছ বর্ণিত হয়েছে তা নিতান্তই দুর্বল (আবুদাঊদ, হা/৪৬১; তিরমিযী, হা/৩১৬৬)।

-ফয়ছাল আহমাদ

পুঠিয়া, রাজশাহী।


Magazine