উত্তর : উক্ত পদ্ধতিতে ক্রয়-বিক্রয় করা জায়েয। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি বৈধ হওয়ার পক্ষে দলীল পাওয়া যায়। তিনি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আছ রাযিয়াল্লাহু আনহু-কে সৈন্যবাহিনী প্রস্তুত করার আদেশ করেছিলেন। ফলে তিনি বাকীতে দু’টি উটের বিনিময়ে একটি উট ক্রয় করেছিলেন’ (শারহুস সুন্নাহ, ৮/৭৪; হা/২০৬৫)। তাছাড়া বাকীতেও ক্রয়-বিক্রয় করা জায়েয। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইয়াহূদীর কাছ থেকে বাকীতে খাদ্য কিনেছিলেন এবং একটি লৌহবর্ম বন্ধক হিসাবে তার কাছে রেখেছিলেন (ছহীহ বুখারী, হা/২০৬৮; ছহীহ মুসলিম, হা/১৬০৩)।
-শহীদুল্লাহ বিন রহমাতুল্লাহ
কামারখন্দ, সিরাজগঞ্জ।
