উত্তর : যদি নিশ্চিত হওয়া যায় যে, সূদের টাকা দিয়ে কুরবানী কিনেছে তাহলে গোশত গ্রহণ করা হতে বিরত থাকতে হবে। কারণ জেনে-শুনে হারাম বস্ত্ত গ্রহণ করা যাবে না। আল্লাহ তা‘আলা বলেন, ‘হে ঈমানদারগণ! তোমাদের যে রিযিক দিয়েছি তা হতে হালাল জিনিস ভক্ষণ কর’ (বাক্বারাহ, ১৭২)। আবু
হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না (ছহীহ মুসলিম, হা/১০১৫; মিশকাত, হা/২৭৬০)।
-এরশাদ আলী
হাতিবান্ধা, লালমণিরহাট।
