কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩): ইমাম ছালাতে ভুল করেছে। এখন মুক্তাদী জানা সত্ত্বেও ভুল সম্পর্কে ইমামকে অবগত করেনি। এখন কি মুক্তাদীর কোনো পাপ হবে?

উত্তর: ছালাতে ইমামের কোনো ভুল পরিলক্ষিত হলে মুক্তাদীর উচিত তাকে অবহিত করার জন্য ‘সুবহানাল্লাহ’ বলা। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من نَابَهُ شَيْءٌ فِي صَلَاتِهِ فَلْيَقُلْ : سُبْحَانَ اللَّهِ". ‘ছালাতে কোনো ভুল সম্পর্কে যে ব্যক্তি অবগত হবে, সে যেন অবশ্যই বলে, সুবহানাল্লাহ’ (ছহীহ বুখারী, হা/১২১৮)। সুতরাং যদি ইমাম ছাহেবের ভুল এই পর্যায়ের হয়, যার কারণে ছালাত বাতিল হয়ে যায়, তাহলে এই ভুল সম্পর্কে তাকে অবগত করা ওয়াজিব। আর ইচ্ছাকৃতভাবে ওয়াজিব পরিত্যাগ করলে গুনাহ হয়। তবে যদি বেখেয়ালে অবগত করতে না পারে, তাহলে গুনাহ হবে না।

প্রশ্নকারী : বাবু

রাজশাহী।


Magazine