কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭) : বিতর ছালাতে দু‘আ করতে ভুলে গিয়ে সিজদায় যাওয়ার পর মনে পড়লে করণীয় কী?

উত্তর : বিতর ছালাতে দু‘আ কুনূত পড়া আবশ্যক নয়। বরং তা পড়া সুন্নাত। হাসান ইবনু আলী রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন কিছু বাক্য শিক্ষা দিয়েছেন যা আমি বিতর ছালাতে পাঠ করি (আবুদাঊদ, হা/১৪২৫)। সুতরাং দু‘আ কুনূত ছাড়াও বিতর ছালাত পড়া যায়। তাছাড়া নিয়মিত দু‘আ কুনূত পড়া বিদ‘আত। আবু মালেক আল-আশজাঈ রাহিমাহুল্লাহ বলেন, আমি আমার পিতাকে বললাম, আপনি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুবকর, ওমর, ওছমান রাযিয়াল্লাহু আনহুম এবং এখানে কূফায় প্রায় পাঁচ বৎসরকাল আলী রাযিয়াল্লাহু আনহু-এর পিছনে ছালাত আদায় করেছেন। তাঁরা কি কুনূত পড়েছেন? তিনি বললেন, হে বৎস! এটা নতুন আবিষ্কৃত (তিরমিযী, হা/৪০২; নাসাঈ, হা/১০৮০; ইবনু মাজাহ, হা/১২৪১; মিশকাত, হা/১২১৯)।

-ফাহিম, গুরুদাসপুর, নাটোর;

 ও শোয়াইব, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ।


Magazine