উত্তর : ‘তাদের বিবাহ বাতিল হয়ে যাবে’-এমন কোনো শারঈ বিধান নেই। তবে ছয় মাসের বেশি সময় বাহিরে থাকতে চাইলে সেক্ষেত্রে স্ত্রীর অনুমতি যরূরী। ওমর রাযিয়াল্লাহু আনহু তার মেয়ে হাফছাকে জিজ্ঞেস করেছিলেন, একজন নারী তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? তিনি উত্তর দিয়েছিলেন, ছয় মাস বা চার মাস। তারপর থেকে তিনি কোনো সৈনিককে ছয় মাসের বেশি বাহিরে থাকতে দিতেন না’ (মারেফাতুস সুনান ওয়াল আছার লিল বায়হাক্বী, ১৪/২৪৯ পৃ.)। এ থেকে বুঝা যায় যে, বিশেষ প্রয়োজনে ছয় মাস স্ত্রী ছাড়া থাকা যায়। এর চেয়ে বেশি থাকলে স্ত্রীর সম্মতির প্রয়োজন আছে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমাদের উপর তোমাদের নফসের হক্ব আছে, তোমাদের স্ত্রীর হক্ব আছে, তোমরা সবার হক্ব আদায় করবে’ (ছহীহ বুখারী, হা/৬১৩৯)। তাই একান্ত অসুবিধায় না পড়লে স্ত্রী ও সন্তানদের দেখাশোনা করার যে দায়িত্ব প্রত্যেক স্বামীর রয়েছে, তা পালনার্থে সকলকে নিয়ে একত্রে বসবাস করাই উত্তম। উল্লেখ্য যে, উভয়ের সম্মতিতে স্ত্রীকে ছেড়ে স্বামী যতদিন খুশি বাহিরে থাকতে পারে’ (ইবনে বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব, ২১/২৯৮-২৯৯ পৃ.; ফাতাওয়া ইসলামিয়্যাহ, ৩/২২৭-২২৮ পৃ.)।
-তাইফ খান
মালয়েশিয়া প্রবাসী।
