কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২) : ছালাতের তৃতীয় রাক‘আতের শুরুতে পুনরায় রাফঊল ইয়াদায়েন করার হাদীছটি কি ছহীহ?

উত্তর : ছালাতে দ্বিতীয় রাক‘আত থেকে উঠার সময় বুকে হাত বাঁধার পূর্বে রাফঊল ইয়াদায়েন করতে হবে মর্মে হাদীছটি অকাট্যভাবে ছহীহ। আবু হুমাইদ আস-সায়েদী রাযিয়াল্লাহু আনহু-এর দীর্ঘ হাদীছে এসেছে, অতঃপর যখন তিনি দুই রাক‘আত পড়ে উঠলেন, তখন ‘আল্লাহু আকবার’ বললেন এবং দুই হাত কাঁধ বরাবর উত্তোলন করলেন। যেভাবে তাকবীরে তাহরীমার সময় উঠিয়েছিলেন (আবুদাঊদ, হা/৭৩০)। শায়খ আলবানী রাহিমাহুল্লাহ হাদীছটিকে ছহীহ বলেছেন। নাফে‘ থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহু যখন ছালাত শুরু করতেন, তখন ‘আল্লাহু আকবার’ বলতেন এবং দুই হাত উত্তোলন করতেন। আবার যখন রুকূ করতেন তখন দুই হাত উত্তোলন করতেন। আবার যখন ‘সামি‘আল্লাহু লিমান হামিদাহ’ বলতেন তখন দুই হাত উত্তোলন করতেন। আর যখন দুই রাক‘আত পড়ে উঠতেন, তখন দুই হাত উত্তোলন করতেন। উক্ত হাদীছটি ইবনু উমার রাযিয়াল্লাহু আনহু রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে দিয়েছেন (ছহীহ বুখারী, হা/৭৩৯)।

-রাসেল মাহমূদ (মনির)

দূর্গাপুর, রাজশাহী।


Magazine