উত্তর : স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য সূরা আল-ইনশিরাহ সাতবার তেলাওয়াত করত পানিতে ফুঁক দিয়ে পান করার পক্ষ কোনো ছহীহ বর্ণনা পাওয়া যায় না। তবে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য পবিত্র কুরআন ও ছহীহ হাদীছে বর্ণিত দু‘আগুলো যে কোনো সময় পড়ে আল্লাহর কাছে জ্ঞান চাওয়া যায়। যেমন, (১) رَبِّ زِدْنِيْ عِلْمًا উচ্চারণ : রবিব যিদনী ‘ইল্মা। অর্থ : হে প্রভু! আমার জ্ঞান বৃদ্ধি করে দাও (ত্বো-হা, ২০/১১৪)। (২)رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِي يَفْقَهُوا قَوْلِي উচ্চারণ : রবিবশ রহ-লী ছদরী ওয়া ইয়াসসিরলী আমরী ওয়াহলুল উক্বদাতাম মিন লিসানী ইয়াফক্বহু ক্বওলী। অর্থ : হে আমার প্রভু! আমার বক্ষ প্রশস্ত করে দাও। আমার করণীয় কাজ আমার জন্য সহজ করে দাও। আমার জিহবা থেকে জড়তা দূর করে দাও, যেন তারা আমার কথা বুঝতে পারে (ত্বে-হা, ২০/২৫-২৮)। (৩)أَللهم إِنِّيْ أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَعَمَلاً مُّتَقَبَّلاً وَرِزْقًا طَيِّباً. উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আস-আলুকা ‘ইলমান নাফি‘আন, ওয়া ‘আমালাম মুতাক্বাববালান, ওয়া রিযক্বান ত্বাইয়্যিবান। অর্থ : হে আল্লাহ! আমি তোমার নিকটে উপকারী জ্ঞান, কবুলযোগ্য আমল ও পবিত্র রূযী প্রার্থনা করছি (ইবনু মাজাহ, হা/৯২৫; ত্বাবারানী ছাগীর, হা/৭৩৫; মিশকাত, হা/২৪৯৮)।
-আবূ তাহের
আত্রাই, নওগাঁ।
