উত্তর : শরীরে উল্কি অঙ্কন করা হারাম। ইবনু ওমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা‘আলা সেই সকল নারীর উপর অভিশাপ করেছেন, যারা নিজে পরচুলা লাগায় এবং যারা অন্যদেরকে পরচুলা লাগিয়ে দেয়। যারা অঙ্গ-প্রত্যঙ্গে উলকি আঁকে এবং অন্যকে আঁকিয়ে দেয় (ছহীহ বুখারী, হা/৫৯৩৩; ছহীহ মুসলিম, হা/২১২২; মিশকাত, হা/৪৪৩০)। তাছাড়া এটি অমুসলিমদের সংস্কৃতি। যা মুসলিমদের জন্য গ্রহণ করা নিষিদ্ধ। তবে, যদি কেউ না বুঝে কিংবা, শয়তানের চক্রামেত্ম শরীরের কোথাও উল্কি (ট্যাটু) এঁকে ফেলে তাহলে তা থেকে পরিত্রাণ লাভের জন্য উক্ত কাজকে বর্জন করবে ও আল্লাহর নিকট একনিষ্ঠভাবে তাওবা করবে। ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবেন। মহান আল্লাহ বলেন, ‘যারা তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাদের পাপকে পুণ্যের দ্বারা পরিবর্তন করে দিবেন; আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু’ (ফুরক্বান, ৭০)। তিনি অন্যত্র বলেন, ‘তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ (তারা) আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না; আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু’ (যুমার, ৫৩)। আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘প্রত্যেক আদম সন্তান ভুলকারী আর ভুলকারীদের মধ্যে তারাই শ্রেষ্ঠ, যারা তওবা করে’ (তিরমিযী, হা/২৪৯৯; ইবনু মাজাহ, হা/৪২৫১; দারেমী, হা/২৭২৭; মিশকাত, হা/২৩৪১)।
-নাফিস
লালপুর, নাটোর।
