উত্তর : না, ঋতুবতী অবস্থায় ফরয হোক বা নফল হোক কোন প্রকারের ছিয়াম রাখা যাবে না। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঋতুবতী অবস্থায় ছিয়াম পালন করতে নিষেধ করেছেন। তাবেঈ মু্‘আযা আদভিয়া হতে বর্ণিত, তিনি একবার আয়েশা রাযিয়াল্লাহু আনহা-কে জিজ্ঞেস করলেন, কী কারণে হায়েযগ্রস্থা মহিলা ছিয়াম ক্বাযা করে আর ছালাত ক্বাযা করে না। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বললেন, যখন আমাদের এমন অবস্থা হত তখন আমাদেরকে ছিয়াম ক্বাযা করতে বলেন এবং ছালাত ছেড়ে দিতে বলেন (ছহীহ মুসলিম, হা/৩৩৫; মিশকাত, হা/২০৩২)। তবে ছিয়ামের ফযীলতের দিকে চিন্তা করে অনেক বিদ্বান বলেছেন, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে কোনরূপ ক্ষতির আশঙ্কা না থাকলে ঔষধের মাধ্যমে ঋতু বন্ধ করে ছিয়াম পালন করা যায় (হায়আতু কিবারিল ওলামা, ১/৪৪৭ পৃঃ)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক
