কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : বাংলাদেশ সেনাবাহিনীতে ধর্মীয় শিক্ষক পদে চাকরী করা যাবে কি? সরকারী নির্দেশে (মাযহাবী ব্যতীত) সেখানে অনেক শিরক-বিদ‘আত করতে হয়। কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জানতে চাই।

উত্তর : না, এমন কোন স্থানে চাকরি করা বৈধ হবে না যেখানে শিরক-বিদ‘আত করতে বাধ্য করা হয়। কেননা, শিরক এবং বিদ‘আত উভয়টি জঘন্য অপরাধ। শিরক করলে আল্লাহ্র আনুগত্য কেটে যায়। আল্লাহকে অসম্মান করা হয়। আর বিদ‘আত করলে, আল্লাহ্র রাসূলের আনুগত্য কেটে যায় এবং রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অসম্মান করা হয়। আর শিরক ও বিদ‘আত যুক্ত কোন ইবাদাত আল্লাহ্র কাছে গ্রহণযোগ্য নয়। এ মর্মে আল্লাহ বলেন, এটাই আল্লাহ্র পথ। তিনি যাকে চান এই পথ প্রদর্শন করেন। আর যদি তারা শিরক করত তাহলে, অবশ্যই তাদের সকল কর্মসমূহ নিষ্ফল হয়ে যেত (আন‘আম, ৮৮)। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দ্বীন-ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে তা প্রত্যাখ্যান যোগ্য (ছহীহ বুখারী, হা/২০; ছহীহ মুসলিম, হা/৪৫৯০)। তাই এমন স্থানে চাকরি করা যাবে না।

-হাফিজুর রহমান

নবাবগঞ্জ, দিনাজপুর।


Magazine