কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : ঈদের ছালাত শুরু হওয়ার কিছুক্ষণ পর প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হলে করণীয় কী?

উত্তর : এমতাবস্থায় ছালাত আদায় করবে। তবে দ্রুত আদায় করে নিবে। কেননা যেসব কারণে ছালাত ছেড়ে দেওয়া যায় বৃষ্টি তার অন্তর্ভুক্ত নয়। যেমন সাপ, বিচ্ছু বা বিষাক্ত কোন প্রাণী সামনে আসলে ছালাত ছেড়ে দেয়া যায়। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা কৃষ্ণবর্ণের দু’টি বিষাক্ত প্রাণীকে ছালাতের মধ্যেও মারতে পার। আর তাহল, সাপ ও বিচ্ছু’ (আবুদাঊদ, হা/৯২১; মিশকাত, হা/১০০৪)। তবে বৃষ্টিতে ভিজে কারো রোগ-ব্যাধি বৃদ্ধির আশঙ্কা থাকলে ছালাত ছেড়ে চলে যেতে পারে এবং বাড়ীতে গিয়ে দু’রাক‘আত ঈদের ছালাত আদায় করে নিবে (ছহীহ বুখারী, ১৩/২৫, ‘কারো ঈদের ছালাত ছুটে গেলে সে দু’রাক‘আত ছালাত আদায় করবে’ অধ্যায়)।

-বদিউয্যামান

সাপাহার, নওগাঁ।


Magazine