কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩): বিয়ে না করলে জামাআতে ইমামতি করতে পারবে না, যোগ্য কেউ থাকলে তার থেকে অযোগ্য কেউ ছালাত পড়াতে পারবে না, সুস্থ মানুষ থাকলে অসুস্থ তথা অন্ধ, খোঁড়া কেউ ইমামতি করতে পারবে না। এ কথাগুলো কি সঠিক?

উত্তর: ক. ইমামতির জন্য বিবাহিত হওয়া শর্ত নয় (ছহীহ বুখারী, হা/৪৩০২)। খ. মসজিদের নির্ধারিত ইমাম না থাকলে উপস্থিত মুছল্লীদের মধ্যে যার বিশুদ্ধ তিলাওয়াতসহ অধিক পরিমাণ কুরআন মুখস্থ থাকবে সে অধিক যোগ্য বিবেচিত হবে (ছহীহ মুসলিম, হা/৬৭৩)। আর যদি ইমাম নির্ধারিত থাকে, তাহলে তিনিই অধিক যোগ্য বিবেচিত হবেন। গ. অন্ধ ব্যক্তি ইমামতি করতে পারবে (ছহীহ বুখারী, হা/৬৬৭)। ঘ. ছালাতে দাঁড়াতে সক্ষম এমন খোঁড়া ব্যক্তি ইমামতি করতে পারবে (আল-মুগনী, ২/১৪৪)।

-মোস্তফা

রংপুর।

Magazine