উত্তর: পৃথিবীতে স্থাপিত সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে হারাম। আবূ যার রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ স্থাপিত হয়েছে? তিনি উত্তর দিলেন, ‘মসজিদে হারাম’। আমি জিজ্ঞেস করলাম, এরপর কোন মসজিদ (স্থাপিত হয়েছে)? তিনি বললেন, ‘মসজিদে আক্বছা…’ (ছহীহ বুখারী, হা/৩৩৬৬)।
প্রশ্নকারী : মো. নজরুল ইসলাম
বুড়িগঙ্গা টাওয়ার, রোড-৭, ব্লক-ই, বনশ্রী, ঢাকা।
