কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : যোহরের চার রাক‘আত সুন্নাত আদায় না করলে কোন গুনাহ হবে কি?

উত্তর : সুন্নাত ছালাত একটি গুরুতবপূর্ণ ইবাদত। কারণ ক্বিয়ামতের মাঠে বান্দার ফরয ছালাতের ঘাটতি থাকলে তা সুন্নাত দ্বারা পূর্ণ করা হবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘ক্বিয়ামতের দিন মানুষের আমলসমূহের মধ্যে সর্বপ্রথম তার ছালাতের হিসাব নেয়া হবে। তিনি বলেন, আমাদের মহান প্রতিপালক স্বয়ং জ্ঞাত থাকা সত্ত্বেও ফেরেশতাদেরকে বলবেন, আমার বান্দার ছালাতের প্রতি লক্ষ্য কর, সে তা পূর্ণ আদায় করেছে, না-কি তাতে কো ত্রুটি আছে? যদি তা পরিপূর্ণ হয় তাহলে তা পূর্ণরূপেই লিখিত হবে। আর যদি তাতে কোন ত্রুটি-বিচ্যুতি থাকে তাহলে তিনি তাদেরকে বলবেন, দেখো তো, আমার বান্দার কোন নফল ছালাত আছে কি? যদি তার কোন নফল ছালাত থাকে তাহলে তিনি তাদেরকে বলবেন, তোমরা তার নফল ছালাত দ্বারা তার ফরয ছালাতের ত্রুটি দূর কর। এভাবে সমস্ত ফরয আমলের ঘাটতি নফল দ্বারা দূরীভূত করা হবে (আবুদাঊদ, হা/৮৬৪)। তাছাড়া সুন্নাত ছালাত মর্যাদা বৃদ্ধির বড় মাধ্যম। কাজেই সুন্নাত ছালাতগুলোকে গুরুত্ব সহকারে আদায় করাই ভালো। তবে কেউ তা আদায় না করার কারণে গুনাহগার হবে না।

-কাওছার আলী

মোহনপুর, রাজশাহী।


Magazine