কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮) : পানির ব্যবস্থা থাকা সত্ত্বেও যদি কেউ অসুখ বৃদ্ধির আশঙ্কা হেতু ফরয গোসল করতে না পারে, তাহলে কি ছালাত ক্বাযা করবে, না-কি তায়াম্মুম করে ছালাত আদায় করবে?

উত্তর : পানি ব্যবহারে রোগ বৃদ্ধির ভয় থাকলে তায়াম্মুম করে ছালাত আদায় করবে। ক্বাযা করার সুযোগ নাই। জাবের রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা কোনো এক সফরে বের হলাম। আমাদের একজনের মাথায় পাথর লেগে মাথা ফেটে যায়। অতঃপর তার স্বপ্নদোষ হয়। সে তার সাথীদের জিজ্ঞেস করে, তয়াম্মুম করতে পারবে কি-না? তারা বলে, না, আপনি তো পানি ব্যবহার করতে সক্ষম। সে গোসল করে নেয় এবং মারা যায়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ খবর শুনতে পেলে বলে উঠে, তারা তাকে হত্যা করেছে। সে তায়াম্মুম করলেই যথেষ্ট হতো’ (আবুদাঊদ, হা/৩৩৫; মিশকাত, হা/৫৩১)। এই হাদীছ থেকে প্রমাণিত হয়, গোসলের কারণে রোগ বৃদ্ধির আশঙ্কা থাকলে তায়াম্মুম করতে হবে।

-শহীদুল্লাহ

বংশাল, ঢাকা।


Magazine