কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : একজন ব্যক্তি সর্বোচ্চ কতটি পশু কুরবানী করতে পারে?

উত্তর : একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানী করাই যথেষ্ট। তবে সামর্থ্য অনুপাতে একাধিক পশু কুরবানী করতে পারে। আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু’টি শিংওয়ালা সাদা-কালো রঙের ভেড়া কুরবানী করেছিলেন (ছহীহ বুখারী, হা/৫৫৬৪, ৫৫৬৫)। অপর বর্ণনায় আছে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে একশোটি উট কুরবানী করেছেন (ছহীহ মুসলিম, হা/১২১৮; ইবনু মাজাহ, হা/৩০৭৪)।

-তানভীরুল ইসলাম

 মহাদেবপুর, নওগাঁ।


Magazine