কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬) : কোন মুছল্লী জামা‘আত চলাকালীন এসে যদি কাতার পূর্ণ দেখে তখন কি সে সামনে থেকে কাউকে টেনে নিবে নাকি একাই ছালাত আদায় করবে?

উত্তর : না, সামনে থেকে কাউকে টেনে নিবে না এবং কাতারের মাঝেও ঢুকে যাবে না। বরং একাই ছালাত আদায় করবে (ইরওয়াউল গালীল, হা/৫৪১; ২/৩২৫ পৃঃ)। উল্লেখ্য যে, পূর্ণ কাতার থেকে টেনে নেয়ার যে হাদীছ বর্ণিত হয়েছে তা দুর্বল (ত্বাবারানী আল-মুজামুল কাবীর, হা/৩৯৪; ইরওয়াঊল গালীল, হা/৫৪১)। উল্লেখ্য যে, ‘কাতারে একাকী দাঁড়ালে ছালাত হবে না’ মর্মে তিরমিযীতে যে হাদীছ বর্ণিত হয়েছে তার অর্থ হল সামনের কাতার ফাঁকা থাকা অবস্থায় কেউ যদি একাকী দাঁড়ায় তাহলে তার ছালাত হবে না (বিস্তারিত আলেচানা দ্রঃ ইরওয়াউল গালীল, হা/৫৪১; ফাতাওয়া আরকানুল ইসলাম, পৃঃ ৪৩২-৪৩৩)।

-রিয়াজ বিন রবীউল ইসলাম

লালবাগ, দিনাজপুর।


Magazine