উত্তর : সুন্নাত হলো যিনি খুৎবা দিবেন তিনিই ছালাতের ইমামতি করবেন। রাসূলুল্লাহ (ছাঃ) এটাই নিয়মিত করেছেন। তাঁর পরে খুলাফায়ে রাশেদীনও এমনটিই করেছেন। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তোমরা ছালাত আদায় করো অনুরূপভাবে যেভাবে আমাকে ছালাত আদায় করতে দেখছ’ (ছহীহ বুখারী, হা/৬৩১; ছহীহ মুসলিম, হা/৬৭৬; মিশকাত, হা/৬৮৩)। তিনি আরো বলেন, ‘তোমরা আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশেদীনের সুন্নাতকে শক্তভাবে আঁকড়ে ধরো (আবুদাঊদ, হা/৪৬০৭; মিশকাত, হা/১৬৫)। উল্লেখ্য, একজন খুৎবা প্রদান ও অন্যজনের ইমামতিতে ছালাত হলেও তা খেলাফে সুন্নাত হবে। তবে কারণবশত অন্যজন ইমামতি করতে পারেন (শায়খ ইবনু বায, ফাতাওয়া হাইআতুল কিবারিল উলামা, ১/৩২৬ পৃ.)।
-হাবীবুর রহমান
পত্নীতলা, নওগাঁ।
