কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : জনৈক আলেম বলেছেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আছ-ছাফফাত এর ১৮০-১৮২ নং আয়াত পাঠের মাধ্যমে দু’আ শেষ করতেন। কালেমা তাইয়্যেবা পাঠের মাধ্যমে দু’আ শেষ করা বিদআত। কথাটির সত্যতা কতটুকু? প্রকতপক্ষে কি বলে দু’আ শেষ করতে হবে?

উত্তর : দু‘আর মাঝে উক্ত কালেমা বা সূরার শেষাংশ পড়া যেতে পারে। তবে তা পাঠের মাধ্যমে দু‘আ শেষ করা যাবে না। বরং দু‘আ শুরু করবে হামদ ও দরূদ দ্বারা এবং শেষ করবে ‘আমীন’ দ্বারা (ফাতহুল বারী, ১১/২০০)। উল্লেখ্য যে, ‘রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠক শেষে সূরা আছ-ছাফফাত এর ১৮০-১৮২ নং আয়াত পাঠ করতেন’ মর্মে যে হাদীছ বর্ণিত হয়েছে তা যঈফ (সিলসিলা ছহীহা, ১১/২৩)।

-ড. মো. গোলাম মোর্তুজা

পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী।


Magazine