কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯): আমি একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করি। কাজের অংশ হিসেবে বিভিন্ন ধরনের পোশাক, কখনো শালীনতার পরিপন্থী পোশাকও ডিজাইন করতে হয় এবং থ্রিডিতে মানুষের অবয়বে (Dummy) কাপড়গুলো পরিয়ে চেক করি। এ ধরনের কাজের মাধ্যমে অর্জিত বেতন শরীআতের দৃষ্টিতে হালাল হবে কি?

উত্তর: গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করা থেকে বেঁচে থাকা ভালো। কেননা ফ্যাশন ডিজাইনার হিসেবে অশালীন ডিজাইন, অঙ্গ বুঝা যায় এমন পাতলা বা টাইট পোশাক ডিজাইন করা এবং শরীআতবিরোধী কাজে যুক্ত হতে হয়। এর মাধ্যমে অন্যায় কাজে সহযোগিতা করা হয়, যা থেকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ولا تعاونوا على الإثم والعدوان ‘আর তোমরা গুনাহ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ আনাম

সাভার, ঢাকা।



Magazine