কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪): আবেগবশত জামরায় কোনো ব্যক্তি যদি সাতটির বেশি পাথর নিক্ষেপ করে, তাহলে তার উপর কোনো দম ওয়াজিব হবে কি?

উত্তর: রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছাহাবীগণের আমল হলো সাতটি করে পাথর নিক্ষেপ করা (ছহীহ বুখারী, হা/১৭৫০)। সাতটির বেশি পাথর নিক্ষেপ করলে যদিও দম ওয়াজিব হবে না, কিন্তু সেটা সুন্নাতের খেলাফ হবে। আবেগের বশবর্তী হয়ে আল্লাহর বিধানের সীমালঙ্ঘন করা যাবে না।

প্রশ্নকারী : সানাউল হাসান

সাতক্ষীরা।


Magazine