কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১): সৎ ছেলে হিসেবে সৎ মায়ের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য আছে কি?

উত্তর: হ্যাঁ, সৎ মায়ের প্রতি সৎ ছেলের বিশেষ দায়িত্ব রয়েছে। যেমন- তার সাথে সদাচরণ করা, তার খোঁজ-খবর নেওয়া। আর তার ভরণ-পোষণের দায়িত্ব নিতে পারলে তো বড় ইহসান হবে। মহান আল্লাহ বলেন, ‘আমি বনী ইসরাঈলের নিকট থেকে পাক্কা ওয়াদা নিয়েছি যে, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, পিতা-মাতা, নিকটাত্মীয়, ইয়াতীম ও মিসকীনদের সাথে ভালো ব্যবহার করবে’ (আল-বাকারা, ২/৮৩)। আপন মা, সৎ মা হলো পিতার সবচেয়ে কাছের বন্ধু। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ও পিতা-মাতার বন্ধু-বান্ধবের সাথে ভালো ব্যবহার প্রসঙ্গে একটি হাদীছ বর্ণিত হয়েছে। আবূ উসাইয়্যিদ আস-সাঈদী রাযিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ছিলাম। এমন সময় হঠাৎ করে বনূ সালামা গোত্রের জনৈক ব্যক্তি আসলেন। এসে বললেন, আল্লাহর রাসূল! পিতা-মাতার মৃত্যুর পর কোনো ভালো আচরণ বাকি থাকে কি, যার দ্বারা আমি তাদের সাথে ভালো আচরণ করতে পারব? তিনি বললেন, ‘হ্যাঁ, আছে! তুমি তাদের মৃত্যুর পর তাদের জন্য ক্ষমা চাইবে, তাদের প্রতিশ্রুতি পূর্ণ করবে, তাদের সূত্র ধরে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে, তাদের বন্ধু-বান্ধবের সম্মান করবে’ (আবূ দাঊদ, হা/৫১৪২; মিশকাত, হা/৪৯৩৬)।

প্রশ্নকারী : বদিউল ইসলাম

ঢাকা।


Magazine