উত্তর : কেউ যদি ছালাতের ফারযিয়্যাতকে অস্বীকার করে তা পরিত্যাগ করে, তাহলে সর্বসম্মতিক্রমে সে ব্যক্তি কাফির হয়ে যাবে। তবে কেউ যদি অলসতাবশত ছালাত আদায় না করে, তাহলে তার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি বাণী উচ্চারিত হয়েছে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমাদের মাঝে এবং কাফিরদের মাঝে পার্থক্য হলো ছালাত। সুতরাং যে ব্যক্তি ছালাত ছেড়ে দিল, সে ব্যক্তি কুফুরী করল’ (তিরমিযী, হা/২৬২১)। তিনি আরও বলেন, মুসলিম বান্দা এবং কুফর ও শিরকের মাঝে পার্থক্য হলো ছালাত’ (মুসলিম, হা/৮২)। তাই অভিভাবকের কর্তব্য হলো, বিয়ের পূর্বে পাত্র বা পাত্রী ছালাত আদায় করে কি-না, সে ব্যাপারে নিশ্চিত হয়ে ছেলে বা মেয়েকে বিয়ে দেওয়া। যেন কোনো ছালাত আদায়কারীর সাথে ছালাত পরিত্যাগকারীর বিয়ে না হয়। কিন্তু যদি এমনটা ঘটে গিয়ে থাকে, তাহলে সব ধরনের কৌশল প্রয়োগ করে অপরজনকে বুঝানোর চেষ্টা করতে হবে। যদি তাতে কাজ না হয়, তাহলে স্ত্রীকে তার স্বামীর সংসার ত্যাগ করাই উচিত।
-দুলালুদ্দীন
সাধনপুর, রাজশাহী।
