উত্তর : যে গোশত দুস্থ ও অভাবগ্রস্তদের মাঝে বণ্টনের জন্য জমা দেওয়া হয় তা তাদের মাঝে বণ্টন করাই উত্তম। তবে প্রয়োজনে যদি আবার তা প্রদানকারীদের মাঝে ফিরে আসে তাহলে তা গ্রহণ করাতে কোন দোষ নেই। কেননা কুরবানীর গোশত ছাদাক্বার বস্ত্ত নয়। এমন কি তাকে ছাদাক্বাহ বলে গণ্য করাও ঠিক নয়। উল্লেখ্য যে, কুরবানীর গোশত তিন ভাগ করার কোন প্রমাণ নেই। আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা খাও এবং দুস্থ ও অভাবগ্রস্তকে খাওয়াও (হজ্জ, ২৮; তিরমিযী, হা/১৫০৫; ইবনু মাজাহ, হা/৩১৪৭)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খাও, গরীবদের খাওয়াও ও জমা রাখো (ছহীহ মুসলিম, হা/১৯৭১)। এমন কি আমাদের দেশে আত্মীয়-স্বজনদের জন্য একটি ভাগ নির্ধারণ করা হয় যা ঠিক নয়। তবে ভাগ ছাড়াই তাদেরকে দিতে পারে।
-নাহরিন বানু (এশা)
নামোশংকরবাটি, বাগানপাড়া, চাঁপাইনবাবগঞ্জ।
