উত্তর : পাঁচ ওয়াক্ত ছালাত মে‘রাজ রজনীতে ফরয হয়, এ কথা ঠিক (ছহীহ বুখারী, হা/৩৪৯; ছহীহ মুসলিম, হা/৪২৯)। তবে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এই রজনীতে ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য ১৯ দফা কর্মসূচি প্রদান করেন, এ কথাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
-ড. মো. গোলাম মোর্তুজা
পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী।
