উত্তর: ছিয়াম অবস্থায় খাবারের স্বাদ পরীক্ষা করলে ছিয়াম ভঙ্গ হবে না। অনুরূপভাবে ভুলবশত কিছু পেটে চলে গেলেও ছিয়াম ভাঙবে না (ছহীহ বুখারী, বাব ২৫, হা/১৯৩০-এর পূর্বে; ছহীহ বুখারী, হা/৬৬৬৯)। তবে স্বাদ পরীক্ষা করার সময় খাবার গিলে ফেলা যাবে না। জিহ্বায় স্বাদ নিয়ে সঙ্গে সঙ্গে তা থুথুর সঙ্গে ফেলে দিতে হবে অথবা পানি দিয়ে ভালোভাবে কুলি করে মুখ পরিষ্কার করে নিতে হবে।
প্রশ্নকারী : সুনিয়া জাহান, নারায়ণগঞ্জ।
