উত্তর : তেলাওয়াতের সিজদা দেওয়ার সময় সিজদার দু‘আ ব্যতীত নিজের ভাষায় কিংবা আরবীতে অন্য কোনো দু‘আ পড়া যাবে না। পড়লে তা বিদ‘আত হবে। কেননা এমন আমল রাসূল (ছাঃ) থেকে প্রমাণিত নয়। আয়েশা (রাঃ) হতে বর্ণিত, রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি এমন আমল করল, যার ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই, তা প্রত্যাখ্যাত’ (ছহীহ মুসলিম, হা/১৭১৮)। রাসূলুল্লাহ (ছাঃ) আরো বলেন, ‘যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করল, যা তার মধ্যে নেই, তা প্রত্যাখ্যাত’ (ছহীহ বুখারী, হা/২৬৯৭; ছহীহ মুসলিম, হা/১৭১৮; মিশকাত, হা/১৪০)। সুতরাং সিজদার আয়াত পাঠ করলে সিজদায় যেয়ে শুধুমাত্র নিম্নের দু‘আটি পড়বে,
سَجَدَ وَجْهِى لِلَّذِىْ خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ فَتَبَارَكَ اللهُ أَحْسَنُ الْخَالِقِيْنَ.
‘সাজাদা ওয়াজ্হিয়া লিল্লাযী খালাক্বাহূ ওয়া শাক্ক্বা সাম‘আহূ ওয়া বাছারাহূ বিহাওলিহী ওয়া কুওয়াতিহী, ফাতাবা-রাকাল্লা-হু আহসানুল খা-লিক্বীন’ (আবুদাঊদ, হা/১৪১৪; তিরমিযী, হা/৫৮০; মিশকাত, হা/১০৩৫; সূরা মুমিনূন, ১৩; তামামুল মিন্নাহ, ২৬৯ পৃ.)।
-আমিনা আক্তার
শেরপুর।
