কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০) : কোম্পানী চালু করার সময় সরকার যে ভ্যাট বা ট্যাক্স নেয় সেটা কি হারাম হবে?

উত্তর : দেশের উন্নয়নের জন্য সামাজিক সার্বিক কাজে সরকারের সহযোগিতা থাকা একান্ত যরূরী। এসব কাজে ভ্যাট বা ট্যাক্স নিলে তা যুলুমের অন্তর্ভুক্ত হবে এবং সেজন্য শাস্তি পেতে হবে। আল্লাহ তা‘আলা বলেন, ‘অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি’ (শূরা, ৩৯)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘অত্যাচার ক্বিয়ামতের দিন হবে অন্ধকার’ (ছহীহ বুখারী, হা/২৪৪৭; ছহীহ মুসলিম, হা/২৫৭৮; তিরমিযী, হা/২০৩০; তাহক্বীক্ব মিশকাত, হা/৫১২৩)।

-ইমন

মান্দা, নওগা।


Magazine