উত্তর: ছালাতসহ প্রত্যেক ইবাদত কবুল হওয়ার জন্য বিশুদ্ধ নিয়্যত শর্ত (আল-আনআম, ৬/১৬২; ছহীহ বুখারী, হা/০১)। সুতরাং আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়্যত ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ছালাত আদায় করলে তা কবুল হবে না (আল-মাঊন, ১০৭/৪-৬) এবং ঐ ব্যক্তি গুনাহগার হবে। ওযূ ছাড়া ছালাত শুদ্ধ হয় না (আল-মায়েদা, ৫/৬)। শিক্ষকের চেয়ে বেশি ভয় করতে হবে আল্লাহ তাআলাকে। শিক্ষক যেহেতু জেনেশুনে ওযূ ছাড়া ছালাত আদায়ে বাধ্য করেনি, তাই তিনি দায়ী হবেন না; বরং অবহেলা ও নিয়ম লঙ্ঘনের কারণে ছাত্রই দায়ী হবে। এমনকি সে যদি ওযূ ছাড়া ছালাত আদায়কে বৈধ মনে করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ ছালাতের জন্য ওযূর আবশ্যকতা কুরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত (আল-মায়েদা, ৫/৬)।
-তুহিন ইসলাম
ইসলামপুর, চাঁপাই নবাবগঞ্জ।
