কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২) : সরাসরি কবরে মাটি না দিয়ে প্রথমে একটি পাত্রে রেখে পরবর্তীতে তা কবরে দেওয়া জায়েয হবে কি?

উত্তর : না; এমনটি করা বৈধ হবে না। কেননা এমর্মে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কোন বর্ণনা পাওয়া যায় না। এটি একটি সামাজিক কুসংস্কার ও বিদ‘আত। আর বিদ‘আত আল্লাহ তা‘আলার নিকট প্রত্যাখ্যাত। আয়েশা রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কেউ আমাদের এ শরী‘আতে নাই এমন কিছুর অনুপ্রবেশ ঘটালে তা প্রত্যাখ্যাত’ (ছহীহ বুখারী, হা/২৪৯৯, ছহীহ মুসলিম, হা/৩২৪৩)।

জুয়েল

আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।


Magazine