উত্তর: দাম্পত্য-পারিবারিক ভালোবাসা বৃদ্ধি ও রিযিক বৃদ্ধি পাওয়ার মাধ্যম হলো- ১. বেশি ইস্তিগফার করা উচিত। আল্লাহ তাআলা বলেন, ‘আমি বলেছি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি মহাক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দ্বারা সাহায্য করবেন (নূহ, ৭১/১০-১২)। ২. ছাদাকা করা। ৩. তাসবীহ পাঠ করা। ৪. সকাল-সন্ধ্যার পঠিতব্য দু‘আগুলো পাঠ করা। এগুলোর মাধ্যমে আল্লাহর ইচ্ছায় পরিবারে ভালোবাসা, বরকত ও শান্তি বৃদ্ধি পাবে।
প্রশ্নকারী : মোস্তফা মনোয়ার
হারাগাছ, রংপুর।
