কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬): আমি একজন এমপিওভুক্ত গণিত শিক্ষক, মাসে গড়ে প্রায় ৪০,০০০ টাকা আয় করি। ছয় মাস আগে বিয়ে করেছি। স্ত্রীর কাছে ৩ ভরি এবং আমার দেওয়া ১ ভরিসহ মোট ৪ ভরি স্বর্ণ আছে। আমার কোনো সঞ্চয় বা জমিজমা নেই, শুধু গ্রামে একটি বাড়ি আছে, যেখানে বাবা-মা থাকেন। বিয়ের সময় নেওয়া ৫ লক্ষ টাকার ব্যাংক ঋণ এখনও আছে। এই অবস্থায় কি আমার উপর যাকাত ফরয হবে?

উত্তর: প্রশ্নের বিবরণ অনুযায়ী আপনার উপর যাকাত ফরয নয়। কেননা সম্পদ নিসাব পরিমাণ হয়নি। আপনার স্ত্রীর ৪ ভরি স্বর্ণ তারই মালিকানাধীন। এটা আপনার উপর যাকাত ফরয হওয়ার ক্ষেত্রে বিবেচ্য নয় (আবূ দাঊদ, হা/১৫৭৩)।

প্রশ্নকারী : মো. আলী হায়দার

ময়মনসিংহ।


Magazine