কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪) : হাদীছে বর্ণিত হয়েছে, ‘যে ব্যক্তি কারও জন্য সুপারিশ করল এবং তার জন্য কিছু হাদিয়া প্রদান করল; সে যদি তা গ্রহণ করে তাহলে সে সূদের দরজাসমূহের মধ্যে একটি বড় দরজায় প্রবেশ করল’। প্রশ্ন হলো, এক্ষেত্রে হাদিয়া প্রদানকারীর কি কোনো পাপ হবে?

উত্তর : প্রশ্নোল্লেখিত হাদীছটি ছহীহ (আবূ দাঊদ, হা/৩৫৪১, সনদ হাসান; মিশকাত, হা/৩৭৫৭; ছহীহুল জামে‘, হা/৬৩১৬)। সুতরাং এক্ষেত্রে প্রদানকারীরও পাপ হবে। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদদাতা, গ্রহীতা, সূদের লেখক ও সাক্ষী সকলের উপর লা‘নত করেছেন এবং বলেছেন (পাপের ক্ষেত্রে) এরা সবাই সমান (ছহীহ মুসলিম, হা/৪১৭৭; মিশকাত, হা/২৪০৭)।

-মীযানুর রহমান 

গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine